ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৬,  6:25 PM

news image

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অবস্থান করছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বসহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ করছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীরা জানান, পোস্টাল ব্যালটসহ নানা অভিযোগ নিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। তাদের দাবি, ব্যালটে ধানের শীষ প্রতীক এমন জায়গায় রাখা হয়েছে, সেটা পক্ষপাতিত্ব করা হয়েছে। এর আগে, নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল শীর্ষ নেতারা অবস্থান নেন। আশপাশেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। তারা নানা স্লোগান দিচ্ছেন। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, কর্মসূচি চলতে থাকবে। আশ্বাস পেলে সরে যাবেন। ছাত্রদলের কর্মসূচি ঘিরে নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।   এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন আজ। সকাল ১০টা থেকে শুরু হয়ে শুনানি চলবে বিকেল ৫টা পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম