ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আনসারের দায়িত্বশীল ভূমিকায় বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

নির্বাচন কমিশনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৩,  3:05 PM

news image

নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে কথা কাটাকাটির জেরে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। সূত্র জানায়, কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার নাইম হাসান প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে আসেন। ১ শতাংশ ভোটারের তথ্য নিয়ে গড়মিলে তার প্রার্থিতা বাতিল করেছিল রিটানিং কর্মকর্তা। প্রার্থিতা ফেরতের শুনানির উদ্দেশে তিনি নির্বাচন কমিশনের ফটক দিয়ে বেরিয়ে আসার সময় আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুলিশ দুজনকে আটক করে। ব্যারিষ্টার নাঈম এ বিষয়ে বলেন, আমাকে ও আমার সমর্থকদের কটূক্তিমুলক কথা বলায় আমার সমর্থকরা উত্তেজিত হয়।  এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী সারোয়ার বাবু ও মুরাদসহ আরও কয়েকজন হামলা চালিয়েছে। তবে সারোয়ার হোসেন বাবু যুগান্তরকে বলেন, আমি স্থানীয় যুবলীগের সাবেক নেতা। এখানে দেখতে এসেছিলাম। কোনো মারামারি করিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম