ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ দিচ্ছে ইইউ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৫,  8:34 PM

news image

আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেজন্য নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। মঙ্গলবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকের পর এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে ইইউ’র আরও পাঁচ সদস্য উপস্থিত ছিলেন। মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। সেপ্টেম্বরে বিশেষজ্ঞ একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে ইইউ। তিনি বলেন, ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। এজন্য নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে। এ ছাড়া নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়েও কাজ করবে ইইউ। এর আগে, এদিন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম