ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

নির্বাচনে মোতায়েন থাকবে ৮০ হাজারের বেশি সেনা সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৫,  7:51 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ আনসারের পাশাপাশি সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও মাঠে থাকবে নৌবাহিনী, বিজিবি, র‍্যাবের সদস্যরাও। আজ সোমবার সকালে কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। ভোট যেন সুষ্ঠু ও উৎসবমুখর হয় সেজন্য সরকারের সব ধরনের প্রচেষ্টা থাকবে।’ এ সময়, রাজনৈতিক দলগুলো ও জনগণের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা। তিনি আরও বলেন, ‘নিরীহ নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। টাকার লোভে অনেকের নামে জুলাই আগস্টের মামলা হয়েছে। কোন নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘গত জুলাইয়ের থেকে এই জুলাইয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। থানায় কেউ আসতো না। আনসার বাহিনী বিদ্রোহ করছিল, অন্যান্য বাহিনীগুলোও অতোটা সক্রিয় ছিল না। এখনও হয়তো আমরা কাঙ্ক্ষিত পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি। তবে পরিস্থিতি যে পর্যায়ে আছে আমাদের নির্বাচন করতে কোনো সমস্যা নেই। তবে বাংলাদেশের স্বাধীনতার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল এমন খবর পাওয়া যায়নি।’’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম