ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৫,  1:08 PM

news image

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে অন্তর্বর্তী সরকার পুলিশ সদস্যদের জন্য প্রায় ৪০ হাজার বডি ক্যামেরা সরবরাহ করবে। শনিবার (৯ আগস্ট) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোন্দকার বখশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন। ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এগুলো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, অক্টোবর মাসের মধ্যে ক্যামেরাগুলো কেনা সম্পন্ন করা হবে এবং পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে ক্যামেরার প্রযুক্তিগত বৈশিষ্ট্যসহ এআই ব্যবহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। বাংলাদেশ কর্তৃপক্ষ ইতোমধ্যে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। ভোটকেন্দ্রে পুলিশ ও কনস্টেবলরা বডি ক্যামেরা বুকে ঝুলিয়ে ব্যবহার করবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত কেনাকাটা সম্পন্ন করার পাশাপাশি সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “সব ভোটকেন্দ্রের নিরাপত্তা যেকোনো মূল্যে নিশ্চিত করতে হবে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন।” এছাড়া, প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী জানান, আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপচালু করার পরিকল্পনা রয়েছে। এই অ্যাপে থাকবে প্রার্থী সম্পর্কিত তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর ইন্টার‌্যাক্টিভ সুবিধা। প্রধান উপদেষ্টা দ্রুত এই অ্যাপ চালুর নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য এটি সহজ ও ব্যবহারবান্ধব হতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম