ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: রিফাত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুন, ২০২২,  4:26 PM

news image

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে ভোট দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিফাত বলেন, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কেন্দ্রে বুথ কমিয়ে দিলেও আমার মাথা ব্যথা নেই। বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। তবে আমি নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী। কুসিক নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম