ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ

নির্বাচনে কে আসলো বা গেল দেখার বিষয় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৩,  9:09 PM

news image

নির্বাচনে কে আসলো, কে গেল তা দেখার বিষয় নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়ায় দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে ইসি। এর জন্য যা যা প্রয়োজন সরকার সে উদ্যোগ নিয়েছে।আগামীতে সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। যারা ভুল ধারণা নিয়ে রয়েছেন তাদের সে ধারণা অচিরেই কেটে যাবে। তিনি বলেন, দেশ এগিয়ে চলছে। এর সঙ্গে সঙ্গে বিনোদনেরও প্রয়োজন রয়েছে। সরকার এ ধরনের প্রতিষ্ঠান তৈরি করে না তবে উদ্যোক্তাদের পরিবেশ সৃষ্টি করে দেয়। এ সময় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, মানা বের ব্যবস্থাপনা পরিচালক ওভাইস আকবানি প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম