ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ: ডিএমপি কমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৩,  6:18 PM

news image

নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান। সোমবার (২ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা খুব গুরুত্বপূর্ণ। এ ছাড়া যেসব অপরাধী জেল থেকে ছাড়া পাচ্ছে, তাদের কঠোর মনিটরিংয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক বা বড়, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, থানায় এসে কেউ যেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে না যান সেজন্য সব পুলিশ সদস্যদের ট্রেনিং দেওয়া হবে। এ ছাড়া ডিএমপির আওতাধীন থানাগুলোতে সেবার মান বাড়ানোর জন্য ‘মেসেজ টু কমিশনার’ চালু করা হবে। ভুক্তভোগীরা থানায় গিয়ে সেবা না পেলে কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন। পাশাপাশি ডিবিতে গিয়েও সেবা না পেলে সরাসরি জানাতে পারবেন। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানসহ আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ হবে জানুয়ারির শুরুতে। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন এই নির্বাচন কমিশন বরাবরই বলে আসছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তারা বদ্ধপরিকর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম