ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নির্বাচনের বিরুদ্ধে বিএনপির চলমান আন্দোলন রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৩,  3:41 PM

news image

বিএনপি নয়, জাতীয় পার্টি সংসদে বিরোধী দল ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের বিরুদ্ধে বিএনপির চলমান আন্দোলন রাষ্ট্রদ্রোহিতার শামিল। শুরু থেকেই তারা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এখন যে প্রচারণা চালাচ্ছে, তার ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। বড় আকারে হলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন ঘিরে একাধিক মন্ত্রীর বড় ধরনের নাশকতা ও গুপ্ত হত্যার আশঙ্কার ব্যাপারে মন্ত্রী বলেন, এসব বিষয়ে গোয়েন্দা নজরদারি আছে। এ ধরনের কিছু করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী আগেভাগেই ব্যবস্থা নেবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন সম্পর্কে আসাদুজ্জামান খান বলেন, অতীতেও দেখা গেছে এ ধরনের প্রতিষ্ঠানের, বিদেশি প্রতিষ্ঠানের রিপোর্টের সত্যতা নেই। এক্ষেত্রে দেশের মানবাধিকার কমিশনের তথ্যই গুরুত্বপূর্ণ। বর্তমানে কারা বিরোধী দল এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি গত ১৫ বছর ধরে রাজনীতিতে নেই, তাই তারা অপজিশনেও নেই। অপজিশন দল জাতীয় পার্টি, এখনও তাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম