ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নির্বাচনের পরে কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৪,  4:58 PM

news image

নির্বাচনের পরে কোনো কূটনৈতিক সংকট বা সমস্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী। কূটনৈতিক সংকট যেটা ছিল সেটা কী কেটে গেছে, নাকি কিছু কিছু দেশের সঙ্গে এখনো আছে এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘সংকট আমি বলবো না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলবো। একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে আপনারাও দেখেছেন সেইরকম কোনো সম্ভাবনাই নেই।’ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘প্রতিবেশি দেশ হিসেবে আমাদের যেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপ (উন্নয়ন অংশীদারত্ব) রয়েছে, সেইসব ডেভেলপমেন্ট পার্টনারশিপের মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ এগুলো সবসময় প্রয়োজন হয়। সেইসব সমস্যা এবং আমাদের আইনের যে অবকাঠামো- সেটা অনেকদিন আগে থেকেই (বাংলাদেশ ও ভারতের) প্রায় এক। যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেই সব পরিবর্তন বাংলাদেশেও সম্ভাবনা কিনা, আমাদের দেশে আইনের যে পরিবর্তন করেছি সেগুলো ভারতে সম্ভাবনা আছে কিনা, সেটা আমরা সবসময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।’ আনিসুল হক আরও বলেন, ‘বিশেষ করে যেটা আলাপ করেছি- ওনাদের ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের এক হাজার ২০৬ জন ট্রেনিং নিয়েছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। আমরা একটি ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি করতে চাচ্ছি। সেখানে ওনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। সেগুলো নিয়েই আমরা আলাপ-আলোচনা করেছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম