ঢাকা ২৩ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মাধবপুরে অটোচালককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ দেশের বাজারে স্বর্ণের দামে পতন দিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত নবম পে স্কেলে আধা-স্বায়ত্তশাসিত কর্মীদের জন্য বড় সুখবর ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল পুরোনো কর্মসূচি থেকে সরে নতুন ঋণ নিচ্ছে বাংলাদেশ কানে মুগ্ধতা ছড়ালেন ঐশ্বরিয়া ইরান যুদ্ধ নিয়ে ভোটাভুটি বাতিল

নির্বাচনের দ্বিতীয় টিজারে ভেসে উঠল ফেলানী হত্যার স্মৃতি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৫,  10:52 AM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় টিজার প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শুক্রবার রাত ৯টার দিকে এক মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারটি প্রকাশিত হয়। টিজারে দেখা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নূর ইসলাম তার কন্যা হত্যার মর্মান্তিক ঘটনাটি স্মরণ করে ক্ষোভ ও বেদনা প্রকাশ করছেন। তিনি বলেন, ‘আজও আমি বিচার পাইনি। কীভাবে বিচার পাব? বরং তখন আমাদের সরকার ভারতের পক্ষেই কথা বলেছিল। তখন বাংলাদেশের সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আমরা আর এমন সরকার চাই না।’ নূর ইসলাম বলেন, ‘আমরা এমন সরকার চাই না যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না। এমন সরকার চাই, যারা আমাদের পক্ষে কথা বলবে, যারা হত্যার বিচার চাইতে সাহসী হবে।’ দেশবাসীর প্রতি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ভোট দেব, আমাদের ক্ষমতা ফিরিয়ে নেব। এই নির্বাচনে কে জিতবে? বাংলাদেশ জিতবে।’ প্রেস উইং জানায়, টিজারটির শেষাংশে বলা হয়েছে, ‘ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন বাংলাদেশ চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম