ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস

নির্বাচনের দিন গণভোট হলে মূল্য থাকবে না: মুজিবুর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৫,  6:48 PM

news image

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধাপক মুজিবুর রহমান। এ সময় যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জামায়াতের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। মুজিবুর রহমান বলেন, ‘বিগত সরকারগুলোর আমলে দেশের জনগণ পরিপূর্ণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জামায়াত-শিবির জনকল্যাণমুখী রাজনীতির চর্চা করে। এই ধারা অব্যাহত রাখতে জনবান্ধন নেতৃত্ব তৈরি করে যাচ্ছে।’ মানুষের মতো দেশেরও চিকিৎসা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘দীর্ঘদিন দেশের নানা অঙ্গ প্রতিষ্ঠান রোগে শোকে ভুগছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ইসলামি দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোটযুদ্ধে নামবে।’ এ সময় জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই দাবি করেন জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা।তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালোটাকা-পেশীশক্তির দৌরাত্ম্য কমে যাবে। ভোট ডাকাতি বন্ধ করতে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।’   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম