ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

নির্বাচনের আগে সিপিডির প্রতিবেদন উদ্দেশ্যমূলক : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৩,  9:44 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের আগমুহূর্তে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ব্যাংকের ঋণ নিয়ে উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদন ত্রুটিপূর্ণ। মন্ত্রী আজ রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। এর আগে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট থেকে প্রকাশিত ‘সংবাদপত্রে শেখ হাসিনার বক্তৃতা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। দেশের ব্যাংকগুলো থেকে এ সরকারের আমলে ৯২ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে সিপিডির প্রকাশিত গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ব্যাংকগুলো কিছু মন্দ ঋণ দিয়েছে। এ বিষয়ে সবাই অবগত। পত্রপত্রিকায় এ বিষয়ে অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে। এগুলো নতুন কিছু নয়। কিন্তু নির্বাচনের আগে এসে সিপিডি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এটিকে গবেষণা প্রতিবেদন বলে চালিয়ে দিয়েছে। এতে তথ্যের অনেক ঘাটতি রয়েছে বলেও জানান মন্ত্রী। বিএনপির আন্দোলনের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দেশে উৎসবমুখর নির্বাচনি পরিবেশ বিরাজ করছে। বিএনপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম