ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

নির্বাচনের আগে নতুন প্রকল্প হাতে নেবেন না প্রধানমন্ত্রী: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২২,  9:54 PM

news image

আগামী বছর নির্বাচন। নির্বাচনের আগে নতুন কোনো প্রকল্প প্রধানমন্ত্রী হাতে নেবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৬ নভেম্বর) দুপুরে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উত্তরা থেকে টঙ্গী রেলগেট উড়াল সড়ক এবং টঙ্গী সেতুর একাংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করার পর এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, গাজীপুরে মহাসড়কে জনগণের দুর্ভোগ কমানোর জন্য রাজধানীমুখী ফ্লাইওভারের ২ দশমিক ২ কিলোমিটার লেন দুটি খোলা হলো। আর প্রকল্পটি যান চলাচলের জন্য আগামী মে-জুনের মাঝে খুলে দেয়া হবে। তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুটি লেন চালু হওয়ার কারণে রাজধানীমুখী যানবাহনের চাপ কমবে অনেক। ফলে ফ্লাইওভারের বাকি অংশের কাজ গতিশীল হবে। ইতোমধ্যে প্রকল্পটির ৭৮ দশমিক ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ওবায়দুল কাদের এ সময় বিরোধী দল নিয়ে মন্তব্যও করেন। বলেন, বিএনপি শুধু সমালোচনা করে। আর জাতীয় পার্টি চিৎকার করে। কিন্তু কী করেছে তারা। বিএনপির সময় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলেও জানান সেতুমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম