ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

নির্বাচনের আগেই লুট হওয়াসহ সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৫,  3:04 PM

news image

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারাদেশে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত বছর জুলাই আন্দোলন এবং ৫ আগস্টের পর লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনও উদ্ধার সম্ভব হয়নি। তবে নির্বাচনের পূর্বেই এসব অস্ত্র উদ্ধার করা হবে। এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।’ জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতির বিষয়ে তিনি বলেন, ‘অধিকাংশ মামলায় অসংখ্য ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সুষ্ঠুভাবে তদন্ত করে অভিযোগপত্র দাখিল করা হবে।’ ‘এআই’ প্রযুক্তির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো ধরনের অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক ও তথ্যমূলক সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ সদর দফতর পরিদর্শন করেন। এ সময় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে আইনশৃঙ্খলা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম