ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

নির্বাচনী সহিংসতা: রাণীশংকৈল পুলিশের গুলিতে ৬ মাসের শিশু নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুলাই, ২০২২,  9:30 PM

news image

নির্বাচনী সহিংসতার ঘটনায় পুলিশের গুলিতে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার (২৭ জুলাই) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউপি নির্বাচনে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল দেখতে শিশুকে কোলে নিয়ে ভাংবাড়ি কেন্দ্রে ছিলেন শিশুর মা। সেখানে ভোটের ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মাধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছোড়ে দায়িত্বরত পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে গেলে ঘটনাস্থলে নিহত হয় শিশুটি। নিহত শিশুটি বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী গ্রামের বাদশার ছেলে। গুলিতে শিশুটির মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রামবাসী এ ঘটনায় রাণীশংকৈল থানার ওসি, এক এসআই ও এক কনস্টেবলকে অবরুদ্ধ করে রেখেছে । তাদের উদ্ধারে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম