ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

নির্বাচনকে সামনে রেখে আরও সতর্ক থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৩,  10:37 PM

news image

রাজনৈতিক কর্মসূচির নামে দেশে অরাজক পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। তথ্যমন্ত্রী বলেন, ঘরে বসে কিছু লোককে লেলিয়ে দিয়ে, নেশা করার টাকা দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করাবে, এসব রাজনীতি নয়। আর যারা কাউকে ঘুষি দিলেও বিবৃতি দিতো, তারা এখন মানুষকে পুড়িয়ে মারলেও বিবৃতি দিচ্ছেন না, তারা কোথায়?

এ সময় কিছু আন্তর্জাতিক বিবৃতিজীবি আছে উল্লেখ করে তিনি বলেন, গাজায় পাখি শিকারের মতো করে মানুষ শিকার করা হচ্ছে, এখানে তারেকের বেয়াইন আইরিন খানসহ বাকি বিবৃতি দেয়া লোকেরা কোথায়?

নির্বাচনকে সামনে রেখে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশে যত রকম উত্তেজনা সৃষ্টি হয়েছে, নানান সময়ে তার উৎপত্তি ভুয়া অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। পদ্মাসেতু নিয়েও গুজব ছড়ানো হয়েছিল, কিন্তু এখন বিএনপির সে সকল নেতা পদ্মাসেতু ব্যবহার করে ওপাশে গিয়ে জনসমাবেশ করেন। ২৮ অক্টোবরের হামলার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। চোরাগোপ্তা হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ, বাসে আগুন দেয়া এসবকে রাজনৈতিক কর্মসূচি বলা যায় না, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম