ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল

নির্বাচনকে বিলম্বিত করতে এখনও ষড়যন্ত্র চলমান : রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৫,  2:58 PM

news image

একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কিন্তু নির্বাচনকে বিলম্বিত করতে এখনও অনেকের ষড়যন্ত্র চলমান। চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা। মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমানের ৫৬তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার পৈশাচিকতার শিকার হয়েছিলেন আরাফাত রহমান। দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে তার এই অকাল মৃত্যু হতো না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম