ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা কোর কমিটিতে থাকবেন ইসি কর্মকর্তারাও

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২৫,  11:27 AM

news image

নির্বাচনকালীন সময়ে বিভাগ ও জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গঠিত কোর কমিটিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. মামুন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে। নির্দেশনার একটি অনুলিপি নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের জন্য বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসককে সভাপতি করে কোর কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনকালীন সময় এ কার্যক্রমের সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ওই কমিটিতে অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশন অনুরোধ জানায়। সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই নির্দেশনার ফলে নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সভা ও কার্যক্রমে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারাও সরাসরি যুক্ত থাকবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম