ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

নিরাপত্তা নিশ্চিতে মাঠে ৪৪ প্লাটুন বিজিবি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৩,  11:46 AM

news image

একদিকে চলছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকে সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ, অন্যদিকে ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ। এমন অবস্থায় নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরইমধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

২৯ অক্টোবর একদিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে বুধবার (৮ নভেম্বর) থেকে আবারও শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ। কর্মসূচির প্রথম দিনের সন্ধ্যায় রাজধানীতে ৪টি বাসে আগুন দেয়া হয়েছে। এছাড়া, সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ মহাসড়কে একটি পণ্যবাহী চলন্ত ট্রাকে আগুন দিয়েছেন অবরোধকারীরা। যদিও অবরোধ কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিনে সকাল থেকেই রাজধানীতে যান চলাচল স্বাভাবিক। অবশ্য রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।  এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গতকাল গাজীপুরে শ্রমিক ও পুলিশ সংঘর্ষ হয়েছে। বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছিল শ্রমিকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যসহ বিজিবিকে টহল দিতে দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম