ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমি আশ্বস্ত করছি

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২২,  9:16 PM

news image

তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতের নির্দেশে মিউজিয়ামে চলে গেছে। ওটা আর ফিরে আসা সম্ভব নয় আপাতত। নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমি আশ্বস্ত করছি। এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ ও নড়াইলের মধ্যবর্তী স্থানে মধুমতী নদীর ওপর নির্মিত সেতুর চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন পূর্ণ হবে না। বিএনপি প্রতিদিনই নির্বাচনের নামে মিথ্যাচার করছে। তবে বিএনপি বারবার একই কথা বলে পানি ঘোলা করছে। পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এগুলো করে লাভ হবে কি না, আমি জানি না। তবে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না এলে তাদের কোনো বিকল্প পথ আছে বলে আমার মনে হয় না। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম