ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  1:18 PM

news image

আবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানিয়েছেন ব্রিটিশ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সারাহ কুক বলেন, যুক্তরাজ্য শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায়। এছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। এর আগে রোববার ইসি জানায়, সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এজন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম