ঢাকা ১৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক সংবিধান সংশোধন নাকি সংস্কার, দুই মেরুতে বিএনপি-জামায়াত কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০ দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার: আইএমএফ ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর আজ ঐতিহাসিক ‘শিক্ষা দিবস’, যে রক্তের বিনিময়ে এসেছিল শিক্ষার অধিকার ভয়ংকর রাতের ট্রাক রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

নিবন্ধন ছাড়া বেসরকারি প্রাথমিকে পাঠদান কার্যক্রম বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৩,  8:54 PM

news image

নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া কোন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান কার্যক্রম চালাতে পারবে না। এখন যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোকেও নিবন্ধন নিতে হবে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।  তিনি আরও বলেন, খুব শিগগিরই জারি হবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন। তবে এর বাইরে থাকবে ইংরেজি মাধ্যম স্কুল। একাডেমিক স্বীকৃতির জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করতে হবে। যা ৩০ দিনের মধ্যে জেলা শিক্ষা অফিসার বিবেচনা করে স্বীকৃতি দেবেন। ১ বছরের জন্য নিবন্ধন ও ৩ বছরের জন্য একাডেমিক স্বীকৃতি দেয়া হবে।  এসময় সচিব আরও জানান, এ বছর প্রাথমিকে বৃত্তি পরীক্ষার বদলে ক্ষুদে অলিম্পিয়াডের মত কার্যক্রম নেয়া হবে।  বর্তমানে যে স্কুলগুলো আছে তার মাত্র ১০ শতাংশ নিবন্ধিত। বাকি ৯০ শতাংশ অনিবন্ধিত। অনিবন্ধিত এসব শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধন নেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম