ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

নিবন্ধন করেও এখনও টিকা পাননি ৭৩ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২১,  1:55 PM

news image

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা পেতে নিবন্ধন করেও এখনও টিকা পাননি ৭৩ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ।  সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। সূত্রে জানা গেছে, দেশে এখন পর্যন্ত টিকা পেতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন ৭ কোটি ৫৯ লাখ ১৪ হাজার ৩৪৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজের মাধ্যমে সর্বশেষ টিকার আওতায় এসেছেন মোট ৬ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার ৩২৮ জন।

এখনও টিকা পাননি ৭৩ লাখ ৩৭ হাজার ২১ জন। অধিদফতর থেকে আরও জানানো হয়, দেশে টিকাগ্রহণের জন্য মোট নিবন্ধনকারীর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪৫৯ জন, পাসপোর্টের মাধ্যমে ১১ লাখ ৫৬ হাজার ৪৩১ জন এবং জন্মনিবন্ধন সনদের মাধ্যমে ২ লাখ ৮২ হাজার ৪৫৯ জন নিবন্ধন করেন। এদিকে দেশে এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ৬ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার ৩২৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ৪ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৩৮ জন। তাদের দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা। অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত রবিবার (১৯ ডিসেম্বর) একদিনে করোনার টিকা নিয়েছেন আরও ১০ লাখ ৩৫ হাজার ৫১৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৭৬ হাজার ২৮৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৫৯ হাজার ২৩১ জন। প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৫ হাজার ১২৬ জন ও নারী ১ লাখ ৯১ হাজার ১৬২ জন। দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২ লাখ ৯৬ হাজার ৯৮৮ জন ও নারী ৩ লাখ ৬২ হাজার ২৪৩ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ১১ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ১৬৬ জন টিকাগ্রহণ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম