ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে

নিতাইগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, মা-ছেলে দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৩,  6:52 PM

news image

নারায়ণগঞ্জ নিতাইগঞ্জে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে মা-ছেলে দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন সীমা বেগম (৫০) ও তার ছেলে রোমান হোসেন (২৫)। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা নিতাইগঞ্জ মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ সীমার ছোট বোন শাহেদা বেগম জানান, বাড়িটিতে মা-ছেলে দুজনই থাকেন। সীমা বেগম গৃহিণী এবং তার ছেলে রোমান স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।  তিনি জানান, রাতে তাদের বাসায় লাইন থেকে গ্যাস বের হওয়ার গন্ধ পান। তবে এ বিষয়টি কাউকে না জানিয়ে তারা দুজনই ঘুমিয়ে পড়েন। সকালে সীমা বেগম ঘুম থেকে উঠে রান্না করার জন্য রান্নাঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতে সেখানে আগুন ধরে ওঠে এবং পুরো ঘরে সেই আগুন ছড়িয়ে পড়ে। এতে সীমা বেগম এবং ঘুমিয়ে থাকা রোমানের শরীরেও আগুন লেগে যায়। তাদের চিৎকারে প্রতিবেশীরা ওই বাসায় গিয়ে আগুন নেভান। তারপর তাদের ঢাকায় নিয়ে আসা হয়। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, সীমা বেগমের শরীরের ৬০ শতাংশ এবং রোমানের ১৪ শতাংশ পুড়ে গেছে। সীমার অবস্থা আশঙ্কাজনক। তাকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি রাখা হয়েছে। আর রোমানকে অবজারভেশনে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম