ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ইউপি সদস্যের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জুলাই, ২০২২,  8:24 PM

news image

দিনাজপুরের হাকিমপুরে কন্যার বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মোতালেব হোসেন নামের এক ইউপি সদস্যকে বাল্যবিয়ে নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার বোয়ালদাড় ইউপির সদস্য মোতালেব হোসেন তার মেয়ে বন্যা আক্তার শিমুকে গোপনে গত ১৮ জুলাই বিয়ে দেন। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি নিজের দোষ স্বীকার করেন। পরে আজ রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭-এর ধারা ৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম