ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

নিজের ছেলেকে চাকরিচ্যুত করার ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর!

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে, ২০২৩,  4:26 PM

news image

নিজের ছেলেকে চাকরিচ্যুত করার ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ২০২২ সালে কিশিদার সরকারি বাসভবনে অনুষ্ঠিত একটি পার্টিতে বিতর্কিত আচরণের জেরে ছেলেকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ছেলের নাম শোতারো। তিনি বর্তমানে তার বাবা ফুমিও কিশিদার রাজনৈতিক সেক্রেটারির হিসেবে নিয়োজিত আছেন। কিন্তু এই পদে আর চাকরি থাকছে না তার। গণমাধ্যমের খবর থেকে জানা যায়, গত সপ্তাহে কিশিদার ছেলে শোতারো কিশিদা ও অন্য আত্মীয়দের একটি ছবি সংবাদমাধ্যমে প্রকাশ পায়। সেগুলোতে দেখা যায়, বাসভবনের প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় বসে পার্লামেন্টের সদস্যদের মতো করে ছবি তুলেছেন তারা। এসব ছবি সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। সরকার প্রথমে বলেছিল, প্রধানমন্ত্রী তার ছেলের অশোভনীয় আচরণের জন্য তাকে তিরস্কার করলেও চাকরিচ্যুত করা হবে না। তবে কদিন পরই ছেলেকে চাকরিচ্যুত করার এই নতুন ঘোষণা দিলেন ফুমিও কিশিদা। আগামী ১ জুন থেকে ছেলেকে চাকরিচ্যুত করার ঘোষণা কার্যকর হবে জানিয়ে ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, “গত বছর একটি সরকারি স্থানে ওর কাজকর্ম একজন সেক্রেটারির পক্ষে অশোভনীয় ছিল। এজন্য তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”এর আগে অভিযোগ উঠেছিল, বাবার সঙ্গে ফ্রান্সে কূটনৈতিক সফরে গিয়ে নিজের ব্যক্তিগত কেনাকাটায় সরকারি বাহন ব্যবহার করেছেন শোতারো কিশিদা। এর মাত্র চার মাসের মধ্যেই নতুন এই বিতর্ক তৈরি হল তাকে ঘিরে। সূত্র: জাপান টুডে, জাপান টাইমস, ব্লুমবার্গ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম