ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩ দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র, ঋণ ছাড়িয়েছে ৪০ লাখ কোটি ডলার

নিজের গায়ে আগুন দেয়া সেই গৃহবধূ মিম আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২২,  11:21 AM

news image

রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কলহের জেরে নিজের গায়ে আগুন দেয়া অন্তঃসত্ত্বা গৃহবধূ পাপিয়া সারোয়ার মিম (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১ জুন) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। মিমের মামা রুমেল আহমেদ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে হাসপাতালে থাকা স্বজনদের মাধ্যমে তিনি খবর পান মিমের মৃত্যুর। আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে। ভোরে সেখাই মারা গেছে। এরপর মরদেহ মর্গে রাখা হয়েছে। এর আগে শনিবার (২৮ মে) দুপুরে শাজাহানপুর বাগিচা ঝিল মসজিদ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে।

সে ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিল। মিমের মা পারভিন আক্তার জানান, তাদের বাড়ি কুমিল্লা তিতাস উপজেলায়। স্বামী রাম্মিমের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকত মিম। একই এলাকাতে মিমের বাবা-মাও থাকেন। তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়। মিম তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। বেশ কয়দিন ধরে তাদের সংসারের কলহ শুরু হয়। রাম্মিমের চরিত্র ভালো না। মিম তাকে বিভিন্ন কারণে ভালো হতে বলতো। তবে সে মিমকে মানসিকভাবে নির্যাতন করতো। সহ্য করতে না পেরে মিম নিজের গায়ে আগুন দেয়। রাম্মিম এলাকাতে একটি ফ্লাক্সিলোডের দোকানে কাজ করে। ঘটনার দিন তিনি জানান, ঘটনার আগের রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। দুজন দুজনকে সন্দেহ করতো। এসব কারণে জেদ করে মিম নিজের গায়ে নিজেই আগুন দিয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মিমের শরীরে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম