ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নিজেদের কর্মসূচি পালনে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে আওয়ামী লীগ: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৩,  1:54 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সভা সমাবেশ করছে আওয়ামী লীগ।রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নিজেদের কর্মসূচি পালনে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে আওয়ামী লীগ। আর বিএনপির কর্মসূচি নানাভাবে ব্যাহত করে। কখনো করতে দেয় না।’ চলমান রাজনৈতিক কর্মসূচি আর সরকারবিরোধী আন্দোলনকে আরো বেগবান করতে জোটভুক্ত বিভিন্ন দল ও সমমনা দলের সাথে ধারাবাহিক বৈঠক করে আসছে বিএনপির শীর্ষ নেতৃত্ব৷ সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় সমমনা দলের সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বসে বিএনপির লিঁয়াজো কমিটি৷ মোস্তফা জামাল হায়দারের জাতীয় পার্টি, কল্যাণ পার্টিসহ অংশ নেয় ১২টি দল৷ পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, এক দলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে দেশের পুরো চরিত্রই বদলে দিয়েছে আওয়ামী লীগ৷ গোটা দেশকে অশান্ত অবস্থায় নিয়ে গেছে ক্ষমতাসীনরা। নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপির পদযাত্রাসহ সাম্প্রতিক কর্মসূচি পালনে মানুষ আস্থা ফিরে পেয়েছে৷ আন্দোলনে নতুন মাত্রা পেয়েছে বলেও দাবি করেন তিনি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সরকার পতন আন্দোলন ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপি ঘোষিত সকল যুগপৎ আন্দোলনে একমত হয়েছে ১২ দল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে৷ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম