ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

নিখোঁজ গৃহবধূর মরদেহ মিললো তুরাগ নদীতে

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২২,  11:11 AM

news image

সাভারের তুরাগ নদ থেকে নাসরিন (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ কীভাবে ওই নদে আসল  তা এখনও জানা যায়নি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভারের আমিন বাজারের বসিলা ব্রিজের উত্তর পাশের তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাসরিন মাদারীপুর জেলার উমিত পুর আলীপুর এলাকার মৃত হারুন মুন্সির মেয়ে। তার বাবা পরিবারের সকলকে নিয়ে ঢাকা মেট্রো পলিটনের দারুস সালাম থানার বড় বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। তার স্বামীর বাড়ি ঢাকা মেট্রো পলিটনের একই থানার গাবতলী বর্ধন বাড়ি এলাকায়। পুলিশ জানায়,

নিহত নাসরিন তার স্বামী হিমেলের সাথে ঢাকা মেট্রোপলিটনের গাবতলী বর্ধন বাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন। ঈদ উপলক্ষে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত ৪ মে রিকশাযোগে তিনি তার স্বামীর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন। শুক্রবার রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে তার মরদেহ ওই এলাকার তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়। আমীনবাজার নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো.শহিদুল ইসলাম সরদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে।  এটি হত্যাকাণ্ড কি না জানতে চাইলে তিনি বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না, বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম