ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি প্রতিবন্ধী কিশোরের

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  8:56 PM

news image

চট্টগ্রামের চন্দনাইশে নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি প্রতিবন্ধী কিশোর অজয় হোড়ের (১৬)। অজয় উপজেলার বরকল ইউনিয়নের সুচিয়া কোলালডাঙ্গা গ্রামের মিন্টু হোড়ের ছেলে। এ ব্যাপারে অজয়ের মা মায়াসী হোড় থানায় একটি নিখোঁজ  ডায়েরি করেছেন। জানা গেছে, উপজেলার বরকল  ইউনিয়নের সুচিয়া কোলালডাঙ্গা গ্রামের অজয় হোড় নামে এক প্রতিবন্ধী( বোবা ও কালা) গত ২৮ জানুয়ারি বিকালে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরেনি।

অজয়ের আত্মীয়স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও কোথাও পায়নি। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিভিন্ন থানাতে মেসেজ দিয়েছি। খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। ছেলেটির গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। পরনে ছিল গোলাপি শার্ট, কালো জিন্স প্যান্ট ও কালো  রঙের জ্যাকেট'।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম