ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

নিউ সুপার মার্কেটে আড়াইশ দোকান পুড়েছে : মালিক সমিতি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৩,  9:24 PM

news image

বঙ্গবাজার মার্কেট পুরোপুরি পুড়ে নিঃশেষ হওয়ার পর ভয়াবহ আগুনে এবার পুড়েছে রাজধানীর নিউ সুপার মার্কেট। আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে সেখানে আগুন লাগে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে গেছে মার্কেটের আড়াইশর বেশি দোকান। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, নিউ সুপার মার্কেটের তিন তলা ভবনে ১২শর মতো দোকান রয়েছে। আমরা এখন পর্যন্ত ধারণা করছি, প্রায় ২৫০টির মতো দোকান পুড়ে গেছে। কারণ এক পাশ আগুনে একেবারে পুড়ে গেছে। এছাড়াও অনেকগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ভেতরে ঢুকলে আসল চিত্র জানা যাবে। হেলাল উদ্দিন আরও জানান, বঙ্গবাজারের ক্ষত কাটতে না কাটতেই নিউ মার্কেটে আগুন লাগলো। আমরা এই আগুনের দ্রুত তদন্ত চাচ্ছি। কোনও নাশকতা না কি অন্য কিছু তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক। এরপর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এটাই আমাদের চাওয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম