ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউ সুপার মার্কেটে আগুন : ঝুঁকি নিয়েই মালামাল বের করার চেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৩,  4:26 PM

news image

ঢাকা নিউমার্কেটে লাগা আগুনে জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করার চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। শনিবার সকালে ঢাকা নিউ সুপার মার্কেট (দ:) ভবনে আগুন জ্বলছে। এরমধ্যেও মার্কেটের ব্যবসায়ীরা ভেতরে ঢুকছেন মালামাল বের করার জন্য। শঙ্কা প্রকাশ করে এক দোকানি জানান, দ্বিতীয় তলায় তার দোকান। জীবনের ঝুঁকি নিয়েই তিনি ও তার ছোট ছেলে মালামাল বের করে আনছেন। এখনো অনেক মালামাল দোকানে রয়ে গেছে। এদিকে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী। একই সঙ্গে আগুন নেভানোর জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম