ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত ১০ ফায়ার সার্ভিসকর্মী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৩,  4:39 PM

news image

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ১০ কর্মী। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। আহত ১০ জনের পরিচয় এখনও জানা যায়নি। এই মুহূর্তে রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ও ২০০ সদস্য। ঘটনাস্থল থেকে এখনও বেরোচ্ছে ঘন ধোঁয়ার কুণ্ডলী। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও বারোটি ইউনিট। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সাথে যুক্ত হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। এছাড়াও সাথে আছে র‍্যাব ও বিজিবি। এছাড়াও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন স্কাউট সদস্যরা, স্থানীয় দোকানি ও ব্যবসায়ীরাও। সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত দেখা গেছে তিনতলা ভবনটির চারপাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী। আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করছেন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুই ঘণ্টা পার হলেও আগুন পুরো মার্কেটে নিয়ন্ত্রণে আসেনি। প্রসঙ্গত, ২০১৬ সালে ঢাকা (দক্ষিণ) সিটি করপোরেশন নিউ সুপার মার্কেটের এ ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে। গত কয়েকদিন আগেই অনেকটা একই সময়ে সংঘটিত অগ্নি দুর্ঘটনায় ভস্মীভূত হয় রাজধানীর বঙ্গবাজার মার্কেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম