ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, একের পর এক বিস্ফোরণ হচ্ছে এসি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৩,  4:27 PM

news image

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরিত হচ্ছে একের পর এক এসি। এতে আগুনের সঙ্গে প্রচণ্ড ধোঁয়া তৈরি হয়েছে। বাইরে থেকেও শোনা যাচ্ছে এসি বিস্ফোরণের শব্দ। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য এখন কোনও ব্যবসায়ীকে মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই অবস্থা দেখা যায়। এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে রিপোর্ট লেখা পর্যন্ত কাজ করছে ২৮টি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ভোর ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম