ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

নিউমার্কেটে সংঘর্ষে হেলমেটধারীরা সন্ত্রাসী : ডিবি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২২,  9:37 PM

news image

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের সময় হেলমেট মাথায় দিয়ে যারা হামলা করেছিল তারা ‘সন্ত্রাসী’ বলে দাবি করেছে মহানগর গোয়েন্দা (ডিবি)। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেছেন, হেলমেট মাথায় দিয়ে হামলায় অংশ নেওয়া সবাই সন্ত্রাসী। তাদের ধরে আইনের আওতায় আনা হবে। বুধবার (২৭ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক বিবেচনায় নয় হেলমেটধারীদের সন্ত্রাসী হিসেবেই গ্রেফতার করা হবে বলে উল্লেখ করে মাহবুব আলম বলেন, তাদের চিহ্নিত করা হয়েছে।

গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। যুগ্ম কমিশনার আরও বলেন, নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী মুরসালিনের হত্যাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি। তার মৃত্যু ঘটেছে ইটের আঘাতে। যারা ইটপাটকেল ছুড়েছে তাদের থেকে হত্যাকারী চিহ্নিত করার চেষ্টা চলছে। এছাড়া নাহিদ হত্যার ভিডিও ফুটেজ দেখে হত্যাকারী শনাক্তের কাজ অনেক দূর এগিয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে ও পরেরদিন নিউমার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এতে দুই জনের প্রাণহানি এবং অর্ধশতাধিক মানুষ আহত হন।  এ সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও জখম, হত্যার অভিযোগে নিউমার্কেট থানায় মোট ৪টি মামলা করেছে পুলিশ। একটি মামলায় আসামিদের নাম উল্লেখ করা হলেও বাকিগুলোর আসামি অজ্ঞাত। এ ঘটনায় মকবুল হোসেন নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম