ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

নিউমার্কেটে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২২,  3:28 AM

news image

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম। মকবুল হোসেন নিউমার্কেট থানার বিএনপির সাবেক সভাপতি। সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া, হমলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশের একটি মামলা প্রধান আাসামি মকবুল। এর আগে নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। এরমধ্যে একটি মামলায় মকবুলকে প্রধান আসামি করে আরও ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ ব্যবসায়ী-কর্মচারীকে আসামি করা হয়। এছাড়া একই মামলা ঢাকা কলেজের ৭০০ জন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- অ্যাডভোকেট মকবুল, আমির হোসেন আলমগীর, মিজান, টিপু, হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহিদুল ইসলাম শহিদ, জাপানি ফারুক, মিজান বেপারী, আসিফ, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, তোহা, মনির, বাচ্চু, জুলহাস, মিঠু, মিন্টু ও বাবুল। এ ছাড়া বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পুলিশের অপর মামলায় অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল রাত ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা পর ওই সংঘর্ষ নিয়ন্ত্রণে এলেও পরদিন মঙ্গলবার সকাল ১০টার পর ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। যা চলে সন্ধ্যা পর্যন্ত। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইতোমধ্যে মারা গেছেন দুইজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম