ঢাকা ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

নিউজিল্যান্ড সিরিজে দুইটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে রিয়াদ

#

ক্রীড়া প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৩,  10:48 AM

news image

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ম্যাচটি বাধাগ্রস্ত হতে পারে বৃষ্টিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০ শতাংশ। এরপরও প্রস্তুত লিটন বাহিনী। নিয়মিত অধিনায়ক সাকিব হাসান বিশ্রামে থাকায় ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে নেতৃত্ব দেবেন লিটন দাস। এই সিরিজে ইনজুরি কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল। তার সঙ্গে ফেরানো হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকারকে।  কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ সুযোগ পেলেই ফেরার ম্যাচে দুইটি মাইলফলক ছোঁয়ার কাছাকাছি চলে যাবেন তিনি। আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর দুইটায় মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ৫০ রান করলেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করবেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের পর চতুর্থ ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।এছাড়াও আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৩৮৯টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। এই ৩৮৯ ম্যাচে মাহমুদউল্লাহর মোট রান ৯ হাজার ৯৮৬। আর মাত্র ১৪ রান করলেই চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে নাম লেখাবেন মাহমুদউল্লাহ। এর আগে, আগে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল, উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ও টাইগার অধিনায়ক সাকিব আল হাসান এই মাইলফলক অতিক্রম করেছিল। যেখানে ১৫,১৪৮ রান নিয়ে সবার উপরে আছেন তামিম। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম