ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে টাইগাররা

#

স্পোর্টস ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৪,  5:18 PM

news image

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জয়ের ইতিহাস গড়ে দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শান্ত-লিটনরা। বিশ্বকাপে ভরাডুবির পর খানিকটা নতুন আঙ্গিকেই দল সাজাতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরের মাটিতে শক্তিশালী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে নতুনের এক বার্তাও দিয়ে রেখেছিল তারা। তবে বড় পরীক্ষা অপেক্ষা করছিল নিউজিল্যান্ডে অ্যাওয়ে সিরিজকে সামনে রেখে। এর আগে সাদা বলের ক্রিকেটে কখনোই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো হয়নি টাইগারদের। দলের বেশকিছু সিনিয়র ক্রিকেটার না থাকায়, সেই কাজটা ছিল আরও কঠিন। তবে, নাজমুল হোসেন শান্তর দল বাংলাদেশকে উপহার দিয়েছে মনে রাখার মত সিরিজ। বছরের শেষ ওয়ানডে সিরিজ জেতা না হলেও, শেষ ওয়ানডেতে জয় পেয়েছে টাইগাররা। সিরিজে প্রথম দুই ওয়ানডেতে হারলেও লড়াই করেছে টাইগাররা। তৃতীয় ওয়ানডেতে রীতিমত পাত্তাই দেওয়া হয়নি স্বাগতিকদের। অন্যদিকে টি-টোয়েন্টিতে সিরিজের প্রথম ম্যাচেও এসেছে আশাবাদী হওয়ার মতো এক জয়। নিউজিল্যান্ডকে ১৩৪ রানে গুটিয়ে ফেলার পর ৫ উইকেটের জয় তুলে নেয় শান্তর দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম