ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
লাভ ইউ ফ্রান্স, স্যালুট!’ হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু বামনা বিএনপির প্রাণপুরুষ জাহাঙ্গীর হোসেনের নীরবতা: ‘আলোর দিশারী’ যখন নেপথ্যে অবশেষে বেড়ে গেল বিদ্যুতের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ একটা মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১ দেশের প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপিকর্মীর মৃত্যু রামিসা হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার

নিউজিল্যান্ড শিবিরে আবারও ইনজুরির হানা

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২৩,  10:42 AM

news image

চোট নিয়েই ভারতে বিশ্বকাপ খেলতে এসেছিলেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। এক ম্যাচে মাঠে নেমে ফের ইনজুরিতে পড়েন তিনি। এরপর একে একে আরও দু'জন ক্রিকেটার রয়েছেন চোট সমস্যায়। এবার নতুন করে সেই তালিকায় যুক্ত হচ্ছেন পেসার ম্যাট হেনরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের ৩২তম ম্যাচে বুধবার পুনেতে মুখোমুখি হয় নিউজিল্যান্ড। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে জোড়া সেঞ্চুরিতে প্রোটিয়ারা সংগ্রহ ৩৫৭ রান। এর আগে ২৭তম ওভারে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হেনরি। পরে তাকে চিকিৎসা দেওয়ার পর টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, এই পেসার সেই ম্যাচে আর বোলিং করতে পারবেন না। হেনরি ওঠে যাওয়ার পর তার অসম্পূর্ণ ওভার শেষ করেছেন মিডিয়াম পেসার জিমি নিশাম। ফলে একজন বোলারও কমে যায় কিউইদের। এর আগে ৫.৩ ওভারে উইকেটশূন্য ৩১ রান খরচ করেন হেনরি। এর আগে থেকে কিউইদের ইনজুরির তালিকায় আছেন লোকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান ও কেইন উইলিয়ামসন। ফলে পুরো ১৫ জনের স্কোয়াডে ফিট ক্রিকেটারের তালিকা করলে ১১ জনেই থামতে হচ্ছে টম ল্যাথামের দলটিকে। এদিন হেনরির বদলে ফিল্ডিং করেছেন ইশ সোধি। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে প্রথমবার খেলতে নামলেন টিম সাউদি। বিশ্রামের জন্য ম্যাচের মাঝে তার মাঠ ছাড়ার প্রয়োজন হলে বদলি ক্রিকেটারের কমতি দেখা দেয়। কারণ ট্র্যাভেলিং রিজার্ভে থাকা অতিরিক্ত ক্রিকেটারদের মাঠে নামার সুযোগ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম