ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ সিরিজের সূচি দেখে নিন

#

ক্রীড়া প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৩,  10:17 PM

news image

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। ওয়ানডে বিশ্বকাপের আগে থেকেই দুদলের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হয়েছে। আর দুই টেস্টের মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে সিরিজ শেষ হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-১ এ সমতা আসে। এবার দল দুটিই ব্যস্ত হয়ে উঠেছে ফিরতি সিরিজ নিয়ে। এবার নিউজিল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের অপর দুটি ম্যাচ। এরপরেই তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি হবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সূচি:

ওয়ানডে সিরিজ

১৭ ডিসেম্বর - প্রথম ওয়ানডে, ওটাগো ওভাল বিশ্ববিদ্যালয়, ডুনেডিন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)

২০ ডিসেম্বর - দ্বিতীয় ওয়ানডে, স্যাক্সটন ওভাল, নেলসন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)

২৩ ডিসেম্বর - তৃতীয় ওয়ানডে, ম্যাকলিন পার্ক, নেপিয়ার (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)

টি-টোয়েন্টি সিরিজ

২৭ ডিসেম্বর - প্রথম টি-টোয়েন্টি, ম্যাকলিন পার্ক, নেপিয়ার (বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে শুরু)

২৯ ডিসেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে শুরু)

৩১ ডিসেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম