ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

২১ জানুয়ারি, ২০২৪,  4:45 PM

news image

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম চার ম্যাচে টানা হারের পর পঞ্চমটিতে ৪২ রানে জয় তুলে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে পাকিস্তান। দুই দলের পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে জয় দিয়ে শেষ করলো স্বাগতিক কিউইরা। রবিবার (২১ জানুয়ারি) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাব দিতে নেমে ১৭.২ ওভারে ৯২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ১৩৫ রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক নিউজিল্যান্ড। ৩০ রানের মধ্যে দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও ফিন অ্যালেনকে বিদায় করেন জামান খান ও মোহাম্মাদ নাওয়াজ। দলীয় ৫৩ রানে তৃতীয় উইকেট হারানো কিউইরা ৭২ রানের মধ্যে হারিয়ে ফেলে ৮ ব্যাটারকে। মার্ক চাপম্যান, উইল ইয়াং, টিম সেইফার্টরা এদিন ব্যাট হাতে ব্যর্থ হন। ব্যাটারদের ব্যর্থতায় ৯২ রানে গুটিয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। পাকিস্তানের হয়ে ২৪ রানে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন ইফতিখার আহমেদ। শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নাওয়াজ ২ টি করে উইকেট নেন। এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই আউট হন হাসিবুল্লাহ খান। ওয়ানডে স্টাইলে দ্বিতীয় উইকেটে ৫৩ রান যোগ করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সোধির বলে ১৩ রানে বিদায় নেন বাবর। রিজওয়ান ৩৮ বলে ৩৮ রানে ফেরেন ম্যাট হেনরির শিকার হয়ে। ফখর জামান টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেন। ১৬ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। শেষ দিকে আব্বাস আফ্রিদি ২টি ছক্কায় ৬ বলে ১৪ রানের ঝড়ো ইনিংস খেললে ১৩৪ রানের মামুলি সংগ্রহ পায় পাকিস্তান। কিউইদের হয়ে টিম সাউদি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ইশ সোধি প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম