ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

নিউইয়র্কে রেলস্টেশনে গোলাগুলি, আহত ১৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল, ২০২২,  3:34 AM

news image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ। এ ঘটনায় ওই বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। সেই সঙ্গে একটি তদন্তও শুরু হয়েছে। নিউইয়র্ক পুলিশ ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে ব্রুকলিন শহরের সানসেট পার্কের কাছে থার্টিসিক্সথ স্ট্রিট স্টেশনে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। গ্যাস মাস্ক ও কমলা রঙের ভেস্ট পরা ওই বন্দুকধারী স্টেশন প্লাটফর্মে ধোয়ার সৃষ্টিকারী কৌটা ছুড়ে মারে। ঘটনার পরপরই স্টেশনে পৌছে যায় পুলিশ। ঘটনাস্থলে পৌছে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায় তারা। নিউইয়র্ক অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় আহত ১৩ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেলস্টেশন কর্মকর্তারা বলেছেন, এ ঘটনার পর তদন্তের স্বার্থে কয়েকটা ট্রেন বিলম্বিত করা হয়। পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো মুখোশধারী এক যুবককে খুঁজছে। ঘটনার পর স্থান ত্যাগ করে বন্দুকধারী। এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় স্টেশন প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ আরও জানিয়েছে, এই মুহূর্তে স্টেশনের ভেতরে কোনো সক্রিয় বিস্ফোরক নেই। কি কারণে গুলি চালানো হয়েছে সেটি জানা যায়নি। নিরাপত্তার জন্য ঘটনাস্থল এড়িয়ে যেতে বলেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের অফিস। চলতি বছর নিউইয়র্ক শহরে গোলাগুলির ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিউইয়র্ক পুলিশের এক হিসাবে, গত সপ্তাহ পর্যন্ত (৩ এপ্রিল) অন্তত ২৬০টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপর গত এক সপ্তাহে সেটা বেড়ে ২৯৬-এ দাঁড়িয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম