ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

নিউইয়র্কে আবাসিক ভবনে আগুনে শিশুসহ নিহত ১৯

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জানুয়ারি, ২০২২,  5:16 PM

news image

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় শিশুসহ ১৯ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও ৬৩ জন। স্থানীয় সময় রবিবার সকালের দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর সিএনএন’র। নিউইয়র্ক সিটির একজন সংশ্লিষ্ট কর্মকর্তা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। দগ্ধদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। ফায়ার সার্ভিস সূত্র বলেছে,

 নিউইয়র্ক সিটির ৩৩৩ পূর্ব ১৮১ নম্বর সড়কের একটি ১৯তলা ভবনে আগুন লাগে। ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে সকাল ১১টার দিকে আগুন লাগে। নিউইয়র্ক সিটি ফায়ার সার্ভিসের কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেছেন, অগ্নিকাণ্ডে ৩২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হলওয়েতে প্রচণ্ড ধোঁয়া এবং তীব্র আগুনের মুখোমুখি হয়েছেন। ভবনটির প্রতিটি তলার সিঁড়িতে আহতদের পাওয়া গেছে। তাদের মধ্যে অনেকেরই কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আবাসিক ভবনটির অধিকাংশ বাসিন্দাই আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে আসা মুসলিম অভিবাসী। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ‘এটি নিউইয়র্ক সিটির জন্য একটি ভয়াবহ ও বেদনাদায়ক মুহূর্ত।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম