ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

নাসিক নির্বাচন : অভিজ্ঞতা কম থাকায় ইভিএমের ভোটে ধীরিগতি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২২,  9:55 PM

news image

ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে সাধারণ ভোটারদের অভিজ্ঞতা কম থাকায় বিভিন্ন কেন্দ্রে ধীরগতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তিনি বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। তিনটি কেন্দ্রে ইভিএমের বিষয়ে আপত্তি পেয়েছি। এরমধ্যে বন্দরের দুটি কেন্দ্র রয়েছে। আমরা ব্যবস্থা নিয়েছি, আমাদের রিজার্ভ মেশিন আছে। এছাড়া ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে অনেকের অভিজ্ঞতা নেই। সে কারণে ভোট ধীরগতিতে হয়েছে।  রবিবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি এলাকার সরকারি তোলা রাম কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভোটের পরেও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন তৎপর থাকবে উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। ফলাফল প্রকাশের পরেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জেলার পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন,  শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। প্রতিটি কেন্দ্রে প্রতিটি প্রার্থীর এজেন্ট রয়েছে। ২৭টি ওয়ার্ডে আইনশৃঙ্খলা রক্ষায় ২৭টি টিম কাজ করছে। ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। র‌্যাব-পুলিশ-বিজিবি ও আনসার মিলিয়ে পাঁচ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে আছেন। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহর জুড়ে চার স্তরের নিরাপত্তা বলয় থাকছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের ১৯২টি ভোটকেন্দ্রের প্রতিটিতে আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ জন করে সদস্য কাজ করছেন বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম