ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

নাশকতা রোধে বাসের যাত্রীবেশে কাজ করছে র‍্যাব

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৩,  2:43 PM

news image

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, সড়কে যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতা প্রতিরোধে বিভিন্ন স্থানে ছদ্মবেশে ও যাত্রীবেশে গণপরিবহনে অবস্থান করছেন র‌্যাব সদস্যরা। আগামীতেও হরতাল-অবরোধে নাশকতা প্রতিরোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। তিনি বলেন, অবরোধ চলাকালীন সময় থেকে যাত্রীবাহী, পণ্যবাহী যানবাহন ও তেলবাহী লড়ি মিলিয়ে ১৭ হাজারের বেশি গাড়িকে স্কট দিয়েছে র‌্যাব। ২০০ এর বেশি কনভয়কে স্কট করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে। আমরা এটা করছি যাতে অর্থনৈতিক চেইনটা ঠিক থাকে।

চার শতাধিক টহল টিম স্কটিংয়ে ব্যবহৃত হচ্ছে। জনগণের জান-মাল নিরাপদে পৌঁছে দেওয়ার এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা। খন্দকার মঈন বলেন, নাশকতাকারীরা স্থান কাল পাত্র ভেদে কিছু চোরাগোপ্তা হামলা করছে। এসব হামলা প্রতিরোধে র‌্যাব সদস্যরা বিভিন্ন জায়গায় ছদ্মবেশে অবস্থান করছেন, গণপরিবহনে যাত্রীবেশে অবস্থান করছেন অনেক সময়। এর ফলে বেশ কয়েকজনকে নাশকতার সময় হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, ছদ্মবেশে বিভিন্ন স্থানে অবস্থান, সাদা পোশাকে ও যাত্রীবেশে গণপরিবহনে অবস্থানের এই কার্যক্রম চলমান থাকবে। এছাড়া, আমরা হামলার জায়গাগুলো শনাক্ত করছি, বাস মালিকদের সঙ্গে বসেছি, যারা যে সহায়তা চান দিচ্ছি। ফলে চলন্ত গাড়িতে কিন্তু অগ্নিসংযোগ কমেছে। বাস মালিকদের অনুরোধ করবো যাতে নির্জন স্থানে যানবাহন না রাখেন। অপর এক প্রশ্নের জবাবে র‌্যাবের মুখপাত্র বলেন, তফসিল ঘোষণা হয়েছে, সংবিধানের ১২৬ ধারা অনুযায়ী সকল নির্বাহী বিভাগ নির্বাচনে সহায়তা করছে। নির্বাচন কমিশন থেকে জারিকৃত বিভিন্ন নির্দেশনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এ সময়টাতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে, যারা চিহ্নিত অপরাধী তাদের আইনের আওতায় আনতে কাজ করছি। এ কার্যক্রম চলমান থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম