ঢাকা ০৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউরের বিচার শুরু গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বরিশালে বোমা বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ নাশকতা করার কোনো মুরোদ নেই আওয়ামী লীগের : স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট ছুটি পাবেন না যারা পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই শত শত বাড়িঘর এবার নিজ এলাকাতেই করা যাবে এনআইডি সংশোধন

নাশকতা করার কোনো মুরোদ নেই আওয়ামী লীগের : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৬,  2:34 PM

news image

আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে আওয়ামী লীগের নাশকতার কোনও মুরোদ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। ৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌আওয়ামী লীগের মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।

পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সবসময় চালু থাকে, যাতে আনঅ্যাটেনডেড কোনো ভেহিক্যাল না রাখে। টিমের পুরুষ সদস্য যেন একসঙ্গে চা না খেতে যায়, টিমের পুরুষ সদস্য যেন গাড়ি রেখে সবাই যেন বিশ্রাম না করে। কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।  সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন।’

আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কালকেও মিটিং ডেকেছি আমাদের দলের নেতৃত্বে। এটা যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আমরা আগামীকাল একটা সভা করবো কৃষিবিদ ইনস্টিটিউশনে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, আমরা সেখানে কথা বলবো। এনসিপির সমাবেশে হামলার বিষয়ে তদন্ত হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের পর জানাবো।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম