ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

নারী ফুটবলারদের সমস্যা লিখিত ভাবে চাইলেন ড. ইউনূস

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৪,  1:24 PM

news image

টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় নিজেদের সমস্যার কথা তুলে ধরেন ফুটবলাররা। এ সব সমস্যা লিখিত ভাবে উপস্থাপনের অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে এ কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে নারী ফুটবলারদের সমস্যার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টা খুব ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। সেগুলো লিখিতভাবে দেওয়ার জন্য বলেছেন। যেন আমরা খুব দ্রুত ব্যবস্থা নিতে পারি। এর আগে, বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী ফুটবলারদের সংবর্ধনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জয় করে। পরে তারা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফেরেন। তখন তাদের ছাদখোলা বাসে করে নেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। সেখানে তারা জমকালো সংবর্ধনায় সিক্ত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম