ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

নারী-পুরুষের মধ্যে আর যাই হোক ‘ভালবাসা’ থাকে না: নীনা গুপ্ত

#

বিনোদন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  4:56 PM

news image

‘গুডবাই’ এর পর ‘উঁচাই’। ২০২২ সালে দু’টি ছবি মুক্তি পেল বলিউড অভিনেত্রী নীনা গুপ্তের। যদিও স্বমহিমায় খুব বেশি শিরোনামে থাকেন না বিবাহবিচ্ছিন্ন এই অভিনেত্রী। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডসের প্রাক্তন স্ত্রী, কিংবা পোশাকশিল্পী কন্যা মাসাবা গুপ্তের সৌজন্যে কখনও কখনও প্রচারের আলোকে আসেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা জানান, মেয়ের প্রতি যে ভালবাসা অনুভব করেন, তেমনটা আর কারও জন্য আসে না। এই ভালবাসাই শ্রেষ্ঠ বলে মনে করেন তিনি। ২০০৮ সাল। ভিভের সঙ্গে বিচ্ছেদের পর ৪৯ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নীনা। নতুন করে কি ভালবাসায় ডুবতে পেরেছিলেন অভিনেত্রী? পরিষ্কার জানালেন, মেয়ের প্রতি যে টান অনুভব করেন স্বামীর প্রতি কখনওই তা আসেনি।  এক সাক্ষাৎকারে নীনা বলেন, “আমি মনে করি না নারী এবং পুরুষের মধ্যে ‘ভালবাসা’ বলে কোনও কিছুর অস্তিত্ব আছে। শুরুটা হয় দেহজ কামনা দিয়ে। সেটা একসঙ্গে থাকতে থাকতে অভ্যাসে পরিণত হয়। পারস্পরিক ভাললাগা তৈরি হয়। সেটা বিয়ে পর্যন্ত গড়াতে পারে। কিন্তু আমি আমার মেয়ের জন্য যা কিছু করতে পারি, স্বামীর জন্য কখনওই পারব না।” এরপরই নীনা জানান, একমাত্র ভালবাসা অনুভব করেছেন মাসাবার জন্য। তার কথায়, “অন্যরা বুঝতে পারেন, কিন্তু যাকে প্রেম বলে আমি তেমন কিছু উপলব্ধি করিনি জীবনে।” নীনার হাতে এখন একগুচ্ছ কাজ। পরের বছর ‘গোয়ালিয়র’ ছবিতে দেখা যাবে তাকে। চলতি বছর দুটি ছবিতেই অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে। গোয়ালিয়র’-এও অমিতাভের সঙ্গেই পর্দা ভাগ করবেন নীনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম