ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নারী ক্রিকেট: বড় হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৪,  9:04 PM

news image

ওয়ানডে সিরিজের পর টোয়েন্টি সিরিজও হাতছাড়া করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে টাইগ্রেসরা। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। আর শেষ ম্যাচে ৭৭ রানের বিশাল হারে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হলো নিগার সুলতানা জ্যোতির দল।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে অ্যালিসা হিলি ও তাহলিয়া ম্যাকগ্রার ব্যাটে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে অজি মেয়েরা। ২৯ বলে ৪৫ রান করেন হিলি। এছাড়া ২৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন তাহলিয়া। বাংলাদেশের পক্ষে নাহিদা নেন ৩টি উইকেট। ১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। দলীয় ৩৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগ্রেস ব্যাটাররা। একমাত্র অধিনায়ক জ্যোতি ছাড়া দাঁড়াতে পারেননি আর কোনো ব্যাটার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে ব্যাট করতে থাকেন জ্যোতি। ৩১ বলে ৩২ রান করে টাইগ্রেস অধিনায়ক আউট হলে ১৮ ওভার ১ বলে ৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। তায়লা ভ্লেমিঙ্ক নেন ৩টি উইকেট। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম